Pages

Monday, April 7, 2014

'Vuter Chele' By Kali Sankar Das | ভূতের ছেলে - কবি কালীশঙ্কর দাস

ভূতের ছেলে

কবি কালীশঙ্কর দাস


চামদো ভূতের চারটে ছেলে
একটা থাকে বোম্বে;
ভাবছে খালি কেমন করে
ব্যাঙ্কে টাকা জমবে।

একটা ভারী মিচকে পাঁজি
চাকরি করে দিল্লী;
উল্টে ভাজা খায়নাকো মাছ
ঠিক যেন এক বিল্লী।

'Ekta Chobi' By Kali Sankar Das | একটা ছবি - কবি কালীশঙ্কর দাস

একটা ছবি

কবি কালীশঙ্কর দাস

ছড়ার বাড়ি ছাতিমতলা ছন্দ জোড়াসাঁকো;
মা বললেন এমনতর একটা ছবি আঁকো।

আঁকছি ছবি খাতায় আমি জোড়াসাঁকোর বাড়ি,
ছাতিমতলায় একখানা মেঘ ছুটছে তাড়াতাড়ি।