Pages

Monday, April 7, 2014

'Ekta Chobi' By Kali Sankar Das | একটা ছবি - কবি কালীশঙ্কর দাস

একটা ছবি

কবি কালীশঙ্কর দাস

ছড়ার বাড়ি ছাতিমতলা ছন্দ জোড়াসাঁকো;
মা বললেন এমনতর একটা ছবি আঁকো।

আঁকছি ছবি খাতায় আমি জোড়াসাঁকোর বাড়ি,
ছাতিমতলায় একখানা মেঘ ছুটছে তাড়াতাড়ি।

আর এঁকেছি একটু দূরে অশ্বত্থ বট পাকুড়,
পাকুড়তলায় দেখতে পেলেম রবীন্দ্রনাথ ঠাকুর।।