Pages

Thursday, October 31, 2013

'Cholchhe Gari Cholchhe Re' From 'Abrittir Charra O Kobita'[2012] By Kali Sankar Das | চলছে গাড়ি চলছে রে - কবি কালীশঙ্কর দাস

চলছে গাড়ি চলছে রে

কবি কালীশঙ্কর দাস
(Source: 'Abrittir Charra O Kobita'[2012]- by Kali Sankar Das)

চলছে গাড়ি চলছে রে লোকে তো তাই বলছে রে,
যেমন চলুক তেমন চলুক পেটখানা খুব জ্বলছে রে।
ঘটর ঘটর লটর পটর ঐ যে গাড়ি টলছে রে,
ভুল করেছে প্যাসেঞ্জারে কান দুটোকে মলছে রে।
কথায় কথায় মিথ্যে কথায় মনটা তবু গলছে রে,
গলছে বলে একটা মানুষ একশ মানুষ দলছে রে।
দলছে বলে এই মাটিতে বিষের ফসল ফলছে রে,
সত্যিটাকে দত্যি এসে নিত্যি যেন ডলছে রে।
সাতসকালে হচ্ছে মনে সূয্যি যেন ঢলছে রে,
চলছে গাড়ি চলছে রে লোকে তো তাই বলছে রে।।