Pages

Monday, October 28, 2013

Bengali Poet Kali Sankar Das- সাহিত্যিক কালীশঙ্কর দাস



কালীশঙ্কর দাস শিশু-সাহিত্যে একটি পরিচিত নাম। পেশায় তিনি শিক্ষক। পিতার নাম অঁহিভূষণ দাস। মাতার নাম জয়াবতী দাস। আদি বাড়ি মুর্শিদাবাদ জেলার কান্দী মহকুমার বড়ঞা থানার অন্তর্গত কুন্ডল গ্রাম। বর্তমান ঠিকানা ৩৯/৮ মোহন রায় পাড়া, পোঃ খাগড়া, জেলাঃ মুর্শিদাবাদ।
তথ্যকেন্দ্র, কিশোরজ্ঞান বিজ্ঞান, শুকতারা, আনন্দমেলা(আনন্দবাজার পত্রিকা), প্রতিদিন সংবাদ পত্র ও বিভিন্ন জেলার পত্র-পত্রিকায় তাঁর লেখা প্রকাশিত হয়ে থাকে।
আকাশবাণী শান্তিনিকেতন থেকে তাঁর লেখা প্রকাশিত হয়ে থাকে।আকাশবাণী কোলকাতা ‘ক’ (বিজ্ঞান বিভাগ) ও আকাশবাণী শান্তিনিকেতন থেকে তাঁর সাক্ষাতকার প্রচারিত হয়েছে। তিনি বেশ কয়েকটি সাহিত্য সংগঠন ও আবৃত্তি সংগঠন দ্বারা সংবর্ধিত। প্রকাশিত বইগুলি হল, ছড়ার জগৎ, অঙ্কবন্ধু, ইচ্ছেডানা, ছন্দে ছড়া, ছড়ার দেশে প্রভৃতি।