ইকড়ি মিকড়ি
কবি কালীশঙ্কর দাস
(This poem was published in 'Abrittir Charra O Kobita'[2012]-
written by Kali Sankar Das)
ইকড়ি মিকড়ি চাম চিকড়ি চাঁদু মামার বাড়ি
চাঁদনি রাতে মামীর গায়ে শান্তিপুরের শাড়ি।
শাড়ির গায়ে গাড়ির ছাপ,
মামার হাতে চা’য়ের কাপ।
চা খেয়েছেন ভোরে,
হাঁক শুনেছে চোরে –
চোর বলেছে বাপরে বাপ্,
মামা তো নয় খরিশ সাপ।
চোর পরেছে ধরা, পুলিশ ছিল কড়া,
কোথায় চোরের বাড়ি ?
বলতে কি তা পারি,
চোর চলেছে ফাঁড়ি, ফাঁড়ি শ্বশুরবাড়ি,
চোরের মুখে দাড়ি, মুখ হয়েছে হাঁড়ি-
চোরকে ধরে মারি, চোরের সঙ্গে আড়ি।।