বীর সুভাষ
কবি কালীশঙ্কর দাস
(This poem was published in 'Abrittir Charra O Kobita'[2012]- written by Kali Sankar Das)
ভারতের তুমি বীর সন্তান
বীর সৈনিক তুমি;
তুচ্ছ করেছ তুহিন বরফ
পর্বত মরুভূমি।
বাজি রেখে প্রাণ বিদেশের বুকে
গড়েছ সৈন্যদল;
ধীরে ধীরে তারা এগিয়ে এসেছে
বেড়েছে শক্তিবল।
ব্রিটিশের চোখে তুমি ছিলে বীর
মহাভয় মহাত্রাস;
মুক্ত করেছ লৌহকপাট
লেলিহান নাগপাশ।
'স্বাধীনতা দেব' - সে ছিল তােমার
মুক্তির আহ্বান;
তােমার সে ডাকে বহু বিপ্লবী
করেছে আত্মদান।
তােমার কীর্তি তােমার আর্তি
স্বাধীনতা সংগ্রাম;
সােনার আখরে থাকবেই লেখা
"নেতাজি সুভাষ" নাম।।