Pages

Wednesday, February 24, 2021

Bengali Poem 'Sreshtha Chele' From 'Abrittir Charra O Kobita'[2012] By Kali Sankar Das | 'শ্রেষ্ঠ ছেলে' - কবি কালীশঙ্কর দাস

 শ্রেষ্ঠ ছেলে

কবি কালীশঙ্কর দাস

(This poem was published in 'Abrittir Charra O Kobita'[2012]- written by Kali Sankar Das) 


তােমরা যখন পড়তে পারাে নামতা পারাে গুনতে;

আমার দু-কান বন্ধ তখন পাইনা কিছুই শুনতে।


শুনতে আমি পাইনা বলে সবাই বলে বধির,

দু-চোখ দিয়ে জল ঝরে যায় খোঁজ রাখাে সেই নদীর?


বধির বলেই খুব স্বাভাবিক মুখেও আমি মূক,

মুখের থেকে মনের থেকে হারিয়ে গেছে সুখ।


কেউ বা আমায় এড়িয়ে চলে কেউবা দেখে হাসে,

কেউ বা আবার আদর ক'রে ভীষণ ভালবাসে।


এসব আমার মনের কথা মনের মুখে বলছি,

বাধার পরে শুধুই বাধা সামনে তুব চলছি।


সামনে চলার যুদ্ধ আমার চলছে এবং চলবে,

জিতব যেদিন সবাই সেদিন শ্রেষ্ঠ আমায় বলবে।।