সােনার দেশ
কবি কালীশঙ্কর দাস
(This poem was published in 'Abrittir Charra O Kobita'[2012]- written by Kali Sankar Das)
গাছ এঁকেছি মাছ এঁকেছি।
আর এঁকেছি পাখি,
সূর্য তারায় রঙ লাগাতে
একটু আছে বাকি।
ছায়ায় ঘেরা মায়ায় ঘেরা
ছবির মতন গাঁ;
যেই না আকা গাঁয়ের ছবি
দেখতে পেলেম মা।
একটা নদী যাচ্ছে সাগর
নদীর বুকে ঢেউ;
নদীর কথা আমিই জানি
আর জানেনা কেউ।
ছেলেরা সব খেলছে মাঠে
মাঠের বুকে ঘাস;
যখন যেমন রঙ দিয়েছি
মাঠেরই চারপাশ।
যেই না আঁকা শেষ হয়েছে।
মা বললেন বেশ;
ভাবছি আমি আঁকব এবার
আমার সােনার দেশ।।