এইতাে আমার মা
কবি কালীশঙ্কর দাস
(This poem was published in 'Abrittir Charra O Kobita'[2012]- written by Kali Sankar Das)
হিল্লি দিল্লি না-ই বা গেলেম
এই তাে আমার মা;
মায়ের কাছেই থাকব আমি
কোথাও যাব না।
দামি পােশাক নাই বা পেলেম
এই তাে মায়ের দান;
সে দান আমি মাথায় নিয়ে
বিশ্ব চিনিলাম।
মা-ই আমার বিশ্বভুবন
মা-ই আমার প্রাণ;
মা ছাড়া এই মাটির বুকে
মন করে আনচান।
মা-ই মাথায় হাত রেখেছেন
মা-ই মাথার ছাত;
দুঃখ যতই আসুক নেমে
মা ধরেছেন হাত।
মা দিয়েছেন একবেলা ভাত
তাই তাে মায়ের নাম;
একবেলা ভাত দিতেই মায়ের
দুইবেলা সংগ্রাম।।