Pages

Tuesday, February 23, 2021

'Khudiram' From 'Abrittir Charra O Kobita'[2012] By Kali Sankar Das | 'ক্ষুদিরাম' - কবি কালীশঙ্কর দাস

 ক্ষুদিরাম

কবি কালীশঙ্কর দাস

(This poem was published in 'Abrittir Charra O Kobita'[2012]- written by Kali Sankar Das) 


ক্ষুদিরাম বীর উন্নত শির

মুক্তির গানে গানে;

যত থাক ক্লেশ গর্বিত দেশ

তােমার আত্মাদানে।

ভীরুতাকে পায়ে পিষ্ট করেছ

মুক্তির কথা ভেবে;

তােমার মন্ত্রে ভারতবর্য

দৃপ্ত শপথ নেবে।

মৃত্যুকে তুমি ভূত্য করেছ

মহাবিপ্লবী তুমি;

সেই গৌরবে মাথা উঁচু করে

মহান ভারতভূমি।

ত্যাগের মন্ত্রে মহাবীর তুমি

রেখেছ মায়ের মান;

ভারতভূমিকে স্বাধীন করতে

তুচ্ছ করেছ প্রাণ।

শহিদবেদিতে আমরা এসেছি

সবার প্রণাম নাও;

তােমার মতনই আমাদের মনে

শৌর্ষ সাহস দাও।।