শরৎ এল আবার
কবি কালীশঙ্কর দাস
(This poem was published in 'Abrittir Charra O Kobita'[2012]- written by Kali Sankar Das)
সেই তাে আবার শরৎ এল
মা আসবেন আবার;
আবার এল পুজোর সময়
আনন্দ-সুখ পাবার।
সেই তাে আবার কাশ ফুটেছে
বাউল নদীর ধার;
মর্তে কবে মা আসবেন
মন মানে না আর।
সেই তাে আবার ঝরল শিশির
ভরল ঘাসের বুক;
শিউলি এসে সরিয়ে দিলে
সমস্ত ভুলচুক।
সেই তাে আবার মুড়কি নাড়ু
আবার নতুন সাজ;
মা আসবেন পাড়ায় পাড়ায়
খবর দিলেম আজ।
সেই তাে আবার ঢাকের কাঠি
পুজোর ছুটি ওই;
মা আসবেন সেই খুশিতে
বিভাের হয়ে রই।।