Pages

Tuesday, February 23, 2021

'Kankon' From 'Abrittir Charra O Kobita'[2012] By Kali Sankar Das | 'কাঁকন' - কবি কালীশঙ্কর দাস

 কাঁকন

কবি কালীশঙ্কর দাস

(This poem was published in 'Abrittir Charra O Kobita'[2012]- written by Kali Sankar Das) 


মা গিয়েছেন তারার দেশে

বাবাও গেছেন চাদে;

ছােট্ট কাকন ককিয়ে ওঠে

একলা সে রােজ কাঁদে।


ভােরলােতেই ঘুম ভাঙে তার

খাবার দেবে কে?

কাকন এখন কেমন আছে।

খবর নেবে কে?


একলা কাটে দিনের বেলা

একলা কাটে রাত;

আদর করে মাথার ওপর

কেউ রাখেনা হাত।


কাকন তবু পড়তে বসে

ঝরুক যতই জল;

বই নাকি তার বন্ধু এখন

বই-ই বুকের বল।


সবাই বলে কাকন ভালাে

ভীষণ ভাল পড়ায়;

তাই তাে কাকন বই খাতা পেন

বুকের ভিতর জড়ায়।


কাঁকন তাকায় তারার দিকে

চাঁদেও রাখে চোখ;

সবাই বলে কাকন রে তাের

সত্যি ভাল হােক।


কাঁকন বলে আমার সাথে

সবার ভাল চাই ;

সবার কাজে লাগব আমি

এমনই গান গাই।।