Pages

Wednesday, February 24, 2021

Bengali Poem 'Bir Subhash' for Recitation By Kali Sankar Das | 'বীর সুভাষ' - কবি কালীশঙ্কর দাস

 বীর সুভাষ

কবি কালীশঙ্কর দাস

(This poem was published in 'Abrittir Charra O Kobita'[2012]- written by Kali Sankar Das) 


ভারতের তুমি বীর সন্তান

বীর সৈনিক তুমি;

তুচ্ছ করেছ তুহিন বরফ

পর্বত মরুভূমি।


বাজি রেখে প্রাণ বিদেশের বুকে

গড়েছ সৈন্যদল;

ধীরে ধীরে তারা এগিয়ে এসেছে

বেড়েছে শক্তিবল।


ব্রিটিশের চোখে তুমি ছিলে বীর

মহাভয় মহাত্রাস;

মুক্ত করেছ লৌহকপাট

লেলিহান নাগপাশ।


'স্বাধীনতা দেব' - সে ছিল তােমার

মুক্তির আহ্বান;

তােমার সে ডাকে বহু বিপ্লবী

করেছে আত্মদান।


তােমার কীর্তি তােমার আর্তি

স্বাধীনতা সংগ্রাম;

সােনার আখরে থাকবেই লেখা

"নেতাজি সুভাষ" নাম।।