বই পেয়েছি
কবি কালীশঙ্কর দাস
(This poem was published in 'Abrittir Charra O Kobita'[2012]- written by Kali Sankar Das
এইতো হাতে বই পেয়েছি বই-তে নানান ছড়া,
পড়তে পড়তে এখন সেসব হোক্ না জীবন গড়া ।
ছড়ার ভেতর গল্প আছে ফুল-পাতার পাখি।
ওদের কথা জানব আমি আর দেব না ফাঁকি।
ছড়ার ভেতর ছন্দ আছে ছন্দে আছে মিল,
ভাবছি এবার আসা হবে সমস্ত মুশকিল।
সোনার ভিতর খুঁজে আমজনতার গান,
সেই গান শুনে ভুলবো সবাই দুঃখ অভিমান।।