Pages

Tuesday, February 23, 2021

'Ichhe' From 'Abrittir Charra O Kobita'[2012] By Kali Sankar Das | 'ইচ্ছে' - কবি কালীশঙ্কর দাস

ইচ্ছে

কবি কালীশঙ্কর দাস

(This poem was published in 'Abrittir Charra O Kobita'[2012]- written by Kali Sankar Das) 


ইচ্ছে আমার আকাশ হব

ইচ্ছে নদী হবার;

গাছের সঙ্গে একলা বসে

নানান কথা কবার।


ইচ্ছে আমার সাগর হব

ইচ্ছে হব পাহাড়:

বিশ্বজুড়ে দেখব আমি

নানান ফুলের বাহার।


ইচ্ছে আমার মধুপ হব

ইচ্ছে হব পাখি;

এমনতর স্বপ্ন যত

মনের ভিতর আঁকি।


ইচ্ছে হব সবুজ বন আর

ইচ্ছে হব তারা;

অন্ধকারের বুকটি চিরে

আলাের ঝরনাধারা।


ইচ্ছে হব সােনার কাঠি

ইচ্ছে হব মাটি;

শিক্ষা নিয়ে দীক্ষা নিয়ে

মানুষ হব খাঁটি।।