Pages

Tuesday, February 23, 2021

'Dugga Maa' From 'Abrittir Charra O Kobita'[2012] By Kali Sankar Das | 'দুগ্গা মা ' - কবি কালীশঙ্কর দাস

 দুগ্গা মা

কবি কালীশঙ্কর দাস

(This poem was published in 'Abrittir Charra O Kobita'[2012]- written by Kali Sankar Das) 



দুগ্গা মায়ের মন ভাল নাই

মুখেতে নাই হাসি,

নদীর পাশে দেখতে পেলেম

অজস্র বানভাসি।


কারুর বাড়ি জলের তলায়

কেউ বা স্বজনহারা,

সব হারিয়ে কঁদছে তখন

এপাড়া ওপাড়া।


দুয়া মায়ের দু'চোখ দিয়ে

বইল জলের ধারা;

ঠাকুরতলায় মূর্তি তখন

সবার নজরকাড়া।


মায়ের দিকে তাকিয়ে দেখি

ভীষণ খুশিমুখ,

মা যেন বেশ ভালই আছেন

নাইকো মনে দুখ।


দুযা মায়ের দুঃখ সেসব

আমরা কি ছাই বুঝি

হাসির দু-চোখ ফুটিয়ে সবাই

সুখের ছবিই খুঁজি।


এইভাবে মা বছর বছর

আসেন সবার ঘর,

কেউ বা তখন দালান থরে

কেউ বা নদীর চর।।