Pages

Tuesday, February 23, 2021

'Amar Sahid' From 'Abrittir Charra O Kobita'[2012] By Kali Sankar Das | 'অমর শহিদ' - কবি কালীশঙ্কর দাস

 অমর শহিদ

কবি কালীশঙ্কর দাস

(This poem was published in 'Abrittir Charra O Kobita'[2012]- written by Kali Sankar Das) 


দেশের জন্য প্রাণ দিয়েছেন

কানাই ক্ষুদিরাম;

রাখব মনে তাদের কথা

ভুলব না সেই নাম।


বিনয় বাদল দীনেশ প্রীতি

শহিদ সূর্য সেন;

দেশের সেবায় আমায় তারা

দীক্ষা দিয়েছেন।


গান্ধিবুড়ি মাতঙ্গিনী

বাঘা যতীন বীর;

সিধু কানুর সঙ্গে স্মরণ

করছি তিতুমীর।


শহিদ ভগৎ যতীন দাশ আর

প্রফুল্ল বীর চাকী;

গর্বে তাদের ছবিটি আমরা

মনের ভিতর আঁকি।


বিপ্লবী বীর শহিদ তাঁরা

অমরজ্যোতি প্রাণ;

তাদের কথা করব স্মরণ

গাইব তাদের গান।।