Pages

Wednesday, February 24, 2021

Bengali Poem 'Sahorer itikatha' for Recitation By Kali Sankar Das | 'শহরের ইতিকথা' - কবি কালীশঙ্কর দাস

 শহরের ইতিকথা

কবি কালীশঙ্কর দাস

(This poem was published in 'Abrittir Charra O Kobita'[2012]- written by Kali Sankar Das) 


এই শহরেই গ্রাম ছিল এক

এখন ইতিহাস;

মাটির বুকে সুবজ ফসল

ফলত বারমাস।


এই যেখানে কারখানাটা

এটাই ছিল মাঠ;

তারই পাশে বসত নানান

আনাজপাতির হাট।


এই যেখানে অনেক উঁচু

বাড়ির পরে বাড়ি;

তাল-খেজুরের পেতেম দেখা

লম্বা সারি সারি।


আর যেখানে পুকুর ছিল

সেসব গেছে বুজে;

আগুন দরে বিক্রি সেসব

মূল্য বুঝে বুঝে।


অন্য গ্রামও সাজছে এখন

শহর হবে বলে;

গ্রামের ছবি মনটা আমার

আকুল করে তােলে।।