বাংলা-মা
কবি কালীশঙ্কর দাস
(This poem was published in 'Abrittir Charra O Kobita'[2012]- written by Kali Sankar Das)
বাংলা-মা তাের বিশ্ব জুড়ে
আজ পড়েছে ডাক;
দুঃখ ভুলে আনন্দটা
সবাই ফিরে পাক।
দুঃখ সে তাে যায় না ভােলা
রক্ত ঝরা দিন;
শহিদের খুনে বাংলা-মা তাের
দুঃখ অন্তহীন।
বরকত বীর জাব্বার বীর
রফিকের মত প্রাণ;
যুদ্ধ করেছে রাজপথ জুড়ে
রক্তে করেছে স্নান।
আজকে মা তাের কণ্ঠে ঝরুক
আউল-বাউল গান;
সুরে সুরে মিলে এক হয়ে যাক
লক্ষ লক্ষ প্রাণ।
বাংলা-মা তাের পূজার বেদি
ফুলে-ফুলে ভরে যাক;
বাংলা ভাষার বর্ণমালাটি
চিরদিন বেঁচে থাক।।