Pages

Wednesday, February 24, 2021

Bengali Poem 'Bir Sannyasi' for Recitation By Kali Sankar Das | 'বীর সন্ন্যাসী' - কবি কালীশঙ্কর দাস

বীর সন্ন্যাসী

কবি কালীশঙ্কর দাস

(This poem was published in 'Abrittir Charra O Kobita'[2012]- written by Kali Sankar Das) 


বীর সন্ন্যাসী বিবেকানন্দ

সিমলাপাড়ার বিলে;

দত্ত বাড়ির আদরের ধন

বিশ্ব মাতিয়ে দিলে।


ভালবাসা দিয়ে বিশ্ববাসীকে

হৃদয়ে দিলেন ঠাই;

বলেছেন তিনি মানুষে মানুষে

কোন ভেদাভেদ নাই।


সেই সন্ন্যাসী আজো আছে দেখি

চোখ দুটো করে বন্ধ;

আর কেউ নয় সেই আমাদের

নরেন বিবেকানন্দ।


সেই বাণী যদি আমরাও মানি

দ্বন্দবের হবে শেষ;

বিশ্বের মাঝে হবেই শ্রেষ্ঠ

স্বপ্নের এই দেশ।।