দেশের জন্য
কবি কালীশঙ্কর দাস
(This poem was published in 'Abrittir Charra O Kobita'[2012]- written by Kali Sankar Das)
আমরা শিষ্ট আমরা নিষ্ঠ
নির্ভীক নির্ভয়;
বজ্রকণ্ঠে বলব আমরা
ভারতের হােক জয়।
আমরা নিঃস্ব আমরা ভীষ্ম
শঙ্কা ভাবনাহীন;
স্বাধীন দেশের পতাকাটা রােজ
তুলবই প্রতিদিন।
আমরা শীর্ণ আমরা দীর্ণ
তবুও শান্তি চাই;
বলীয়ান হতে মহীয়ান হতে
আলােকের পথে ধাই।
আমরা মুক্ত আমার যুক্ত
মৈত্রীর পথে যাই;
মিলনের মাঠে হাটে - পথে-ঘাটে
সাম্যের গান গাই।।