Pages

Wednesday, February 24, 2021

Bengali Poem 'Bireswar Vivekananda' for Recitation By Kali Sankar Das | 'বীরেশ্বর বিবেকানন্দ' - কবি কালীশঙ্কর দাস

 বীরেশ্বর বিবেকানন্দ

কবি কালীশঙ্কর দাস

(This poem was published in 'Abrittir Charra O Kobita'[2012]- written by Kali Sankar Das) 


সিমলাপাড়ার বিখ্যাত সেই

দত্ত পরিবারে,

জন্ম নিলেন নরেন্দ্রনাথ

চিনেছি সবাই তারে।


তিনিই ছিলেন পাড়ার বিলে

তিনিই বীরেশ্বর;

বীর সন্যাসী বিবেকানন্দ

বিশ্বভুবন ঘর।


যেমনটি তিনি মাটির মানুষ

তেমনটি তাঁর জেদ;

বলেছেন তিনি ভালবাসা দিয়ে

ভুলে যেতে ভেদাভেদ।


কর্মযােগের ছত্রে ছত্রে

মর্ম-কথার বাণী;

সেই বাণী মেনে আমরা সবাই

জ্বালবই আলােখানি।


আমরা যে যাই কাজ করিনাকো

সবাই ভারতবাসী;

ভাই-বােন ডেকে সবাকার মুখে

ফোটাব আলাের হাসি।


অজ্ঞ-মূখ-চণ্ডাল-নীচ

কিন্বা মেথর-মুচি;

মনের ভূবনে সবাই সমান

সবাই শুদ্ধ-শুচি।।