শিক্ষক রাধাকৃষ্ণণ
কবি কালীশঙ্কর দাস
(This poem was published in 'Abrittir Charra O Kobita'[2012]- written by Kali Sankar Das)
একডাকে চিনি সেই নামখানি
শিক্ষক তিনি ছিলেন;
শিক্ষাজগতে বীরের মতনই
নতুন বার্তা দিলেন।
অতি সাধারণ গ্রামখানি তাঁর
সাধারণ পরিবার;
রাষ্ট্রপতির পদ পেয়ে তিনি
দেশের কর্ণধার।
স্বাধীন ভারতে কখনাে বা তিনি
সফল রাষ্ট্রদূত;
কাজে ও কথাতে সমান দক্ষ
কোথাও ছিল না খুঁত।
উন্নত শিরে চলছেন ধীরে
মহান কর্মবীর;
তাঁরই নির্দেশে ভারতের নাও
ছুটেছিল তির তির।
মহান মানুষ মহান কর্মী
মহান দার্শনিক;
তাঁর সে জীবন নতুন ভারতে
নতুন বার্তা দিক।।