সেই মেয়েটির গল্প
কবি কালীশঙ্কর দাস
(This poem was
published in 'Abrittir Charra O Kobita'[2012]- written by Kali Sankar Das)
ছাতনাতলায় বর আসেনি
বর চেয়েছে পণ;
বিয়ের কনে বিকেল থেকে
কাঁদছে সারাক্ষণ ।
চোখের জলে ছাতনাতলা
রাত্তিরে থইথই;
কোথায় গেল বরযাত্রী
বরের বাবা কই ?
বর নেইকো বর নেইকো
নেইকো বরের বাপ;
জোড় হাতে ঐ কনের বাবা
চাইছে তবু মাফ্ ।
কাকভোরে সেই কনের বিয়ের
লগন হল পার;
শুনতে পেলাম সেই মেয়েটির
হয়নি বিয়ে আর ।
সেই মেয়ে আজ করছে লড়াই
সব গিয়েছে ভূলে;
পণটা সে সমাজ থেকে
দেবেই দেবে তুলে ।।