Pages

Monday, July 13, 2015

'Aamar Kotha' From 'Abrittir Charra O Kobita'[2012] By Kali Sankar Das | 'আমার কথা' - কবি কালীশঙ্কর দাস

আমার কথা

কবি কালীশঙ্কর দাস

(This poem was published in 'Abrittir Charra O Kobita'[2012]- written by Kali Sankar Das)

আমায় তুমি যতই বল পাজি,
মানতে আমি একটুও নই রাজি,
যতই বল দুষ্টু আমার খোকা,
ভীষণই একরোখা ।
মানব আমি এমনটি নই বোকা,
যতই বল ভীষণ ফাঁকিবাজ,
হয়নি পড়া আজ

মানব না তাও থাকুক বাড়ির কাজ
যতই বল মস্ত আমি কুঁড়ে
সারাটাদিন বেড়ায় ঘুরে ঘুরে,
শুনব না তাও থাকব দূরে দূরে ।
আপনমনে চলব আমার মতো
সারাটাদিন পড়ব আমি কত –
বয়স এখন এত্তটুকু আমার,
নেইকো সময় একটু তবু থামার,
একটু বোঝো আমার কথাটিও ।
ফাঁকির সময় একটু আমায় দিও,
তোমরা আমার একটু কাছে থেকো,
একটু আদর আমার জন্য রেখো,
কাজের পাহাড় একটু নামাও যদি,

দেখবে আমি পার হয়েছি সাগর পাহাড় নদী ।।