আমার পড়া
কবি কালীশঙ্কর দাস
(This poem was
published in 'Abrittir Charra O Kobita'[2012]- written by Kali Sankar Das)
আজ আমাকে অমন করে বাপী –
বকছ কেন অত ?
চোখ দুটো লাল হচ্ছে মনে আমার
বাপ্রে বাঘের মত ।
এমনি করে হয় কি পড়া – বল,
হয় কি লেখা আর;
চোখের সামনে যতই দেখি
বইটাকে বারবার ।
ভয় করে রোজ যাচ্ছি পড়া ভুলে
খাচ্ছি বকা আরো;
কেমন করে রেজাল্ট হবে ভালো
বলতে কী তা পারো ?
বরং তুমি একটু আদর কোরো
পড়ার সময় এসে;
ভুল যদি হয় একটু সাহস দিও
একটু ভালবেসে ।
তোমার সাহস একটু যদি পাই
ছুটব অনেক দূর;
দেখবে পড়া হচ্ছে কত ভালো
বাজছে প্রানে সুর ।।