Pages

Monday, July 13, 2015

'Vuter Khoka' From 'Abrittir Charra O Kobita'[2012] By Kali Sankar Das | 'ভূতের খোকা' - কবি কালীশঙ্কর দাস

ভূতের খোকা

কবি কালীশঙ্কর দাস

(This poem was published in 'Abrittir Charra O Kobita'[2012]- written by Kali Sankar Das)

ভূতের খোকা নয়কো বোকা
কম্পিউটার শিখছে;
খাতার পাতায় ইংরাজিতে
গড়গড়িয়ে লিখছে ।

ইচ্ছে আছে বিদেশ যাবে
ব্যারিষ্টারি পড়বে;
বিদেশ গিয়ে মনের মতন
ঠিক কেরিয়ার গড়বে ।


বাপটা শুনে বেজায় খুশি
বল্লে ব্যাটা শোন;
এখন থেকে লেখাপড়ায়
দে ঢেলে দে মন ।

ভূতের খোকা পড়তে পড়তে
জাগছে সারারাত;
সময় পেলে বাবার কাজেও
লাগাচ্ছে তার হাত ।

ভূতের পাড়ায় ভূতের খোকার
খুব হয়েছে নাম;
নাম ছুটেছে অনেক দূরে

শহর থেকে গ্রাম ।।