Pages

Thursday, July 9, 2015

'Sarat Ele' From 'Abrittir Charra O Kobita'[2012] By Kali Sankar Das | 'শরৎ এলে' - কবি কালীশঙ্কর দাস

শরৎ এলে

কবি কালীশঙ্কর দাস

(This poem was published in 'Abrittir Charra O Kobita'[2012]- written by Kali Sankar Das)

শরৎ এলে একটা ছেলে
আদুল গায়ে থাকবে;
ঝিনুক বুকে মুক্তো হয়ে
সাগরবুকে ভাসবে ।

শরৎ এলে একটা ছেলে
নতুন জামা পরবে;
খুশির হাসি ঠাকুরতলায়
মুক্তো হয়ে ঝরবে ।


শরৎ এলে একটা মেয়ে
হাসির পাহাড় চড়বে;
পাহাড় থেকে খিলখিলিয়ে
ঝরনা হয়ে ঝরবে ।

শরৎ এলে একটা মেয়ে
শুকনো মুখে থাকবে;
ঝরনা তখন ঝরঝরিয়ে

পথের ধুলো মাখবে ।।