Pages

Monday, July 13, 2015

'Manush Hobo Kobe' From 'Abrittir Charra O Kobita'[2012] By Kali Sankar Das | 'মানুষ হব কবে' - কবি কালীশঙ্কর দাস

মানুষ হব কবে

কবি কালীশঙ্কর দাস

(This poem was published in 'Abrittir Charra O Kobita'[2012]- written by Kali Sankar Das)

ব্যাগের ভিতর বিশখানা বই
পেন্সিল আর খাতা;
পড়ছিনাতো প্রাইমারিতে
পিষছি যেন জাঁতা !

অঙ্ক ভূগোল ইংরাজি আর
আঁকার পরে গান;
একটুকু ভুল হলেই আমি
সামলে রাখি কান ।


বাংলা আছে মুখের ভাষা
সেটাও বলে রাখি;
স্যার বলেছেন বিজ্ঞানে তুই
দিসনে মোটেই ফাঁকি ।

চলছে আমার লেখাপড়া
চলছে জীবন গড়া;
এক এক করে পার হয়ে যাই
শীত-বৃষ্টি-খরা ।

বলছে সবাই পড়াশুনায়
ভাল হতেই হবে;
ভাবছি আমি ভবিষ্যতে

মানুষ হব কবে ।।