লেখাপড়া
কবি কালীশঙ্কর দাস
(This poem was
published in 'Abrittir Charra O Kobita'[2012]- written by Kali Sankar Das)
আমি যখন তিন বছরের
ভর্তি হ’লাম নার্শারি;
বন্ধ হল খেলাধূলা
বন্দি হ’লাম বাড়ি ।
মা বল্লেন কাছে এসো
পেন্সিল্টা ধর;
ব্যাগভর্তি বই কিনেছি
মন দিয়ে তাই পড় ।
বাবা বললেন পরীক্ষাটা
দেবে ভাল করে;
প্রথম তোমায় হতেই হবে
লিখবে খাতা ভ’রে ।
অবাক হ’য়ে তাকায় আমি
চোখের কোণে জল;
পড়ার নামে ভয় পেয়ে যাই
হারাই মনের বল ।
পাড়ার যত খেলার সাথী
নেইকো আমার সাথে;
খেলার জিনিস বাদ দিয়ে তাই
পেন্সিল পাই হাতে ।
এমন সময় ঠাকুমা গো
আমার পাশে থাকো;
কী লিখব কী পড়ব
কিছুই জানিনাকো ।