বিশ্বকবি
কবি কালীশঙ্কর দাস
(This poem was
published in 'Abrittir Charra O Kobita'[2012]- written by Kali Sankar Das)
অ বলতেই অবাক আমি
সামনে কিসের ছবি !
মা বললেন প্রণাম কর
ইনিই বিশ্বকবি ।
আ বলতেই আকাশভরা
তারার মাঝে তিনি;
আজ বলেছি মাগো আমি
সেই কবি কে চিনি ।
ই বলতেই ইচ্ছে আমার
লেখাটি তাঁর পড়ি;
ভালোবাসায় ভরিয়ে দিয়ে
নতুন ভুবন গড়ি ।
ঈ বলতেই ঈথার মেঘে
ভাসছে তাঁরই কথা;
সেই কথাতে ভুলেই গেছি
সকল দুঃখ ব্যাথা ।
উ বলতেই
উঠতে-বসতে
শুনছি তাঁরই গান;
আলোকের এই
ঝরনাধারায়
করছি আমি স্নান ।
ঊ বলতেই
ঊর্ধ্বকাশে
ঐ তো তোমার মুখ;
মনের থেকে হারিয়ে
গেল
সমস্ত ভুলচুক ।।