Pages

Monday, July 13, 2015

'Khelar Khobor' From 'Abrittir Charra O Kobita'[2012] By Kali Sankar Das | 'খেলার খবর' - কবি কালীশঙ্কর দাস

খেলার খবর

কবি কালীশঙ্কর দাস

(This poem was published in 'Abrittir Charra O Kobita'[2012]- written by Kali Sankar Das)
বাঘের বাবা ব্যাট ধরেছে
বল করছে বাদুড়;
বল পড়েছে চাঁদুর বাড়ি
টাক ফেটেছে দাদুর ।

হরিঙুলো খেলছে মাঠে
ছুটছে মাঠে জোর;
দেখছে বসে কাছিমদাদু
বয়স বাহাত্তর ।


ভালুকদাদার হয় না খেলা
গায়ে ভীষণ জ্বর;
ক’দিন ধরে ইন্‌জেক্‌শান
নিয়েছে পর পর ।

খরগোশেরা খেলছে ভলি
মারছে জোরে চাপ;
দূরের মাঠে বাজায় বাঁশি
বেবুনদাদার বাপ্‌ ।

খেলার খবর পড়ছে হাতি
হাত রেখে দুই গালে;
বাঁদরগুলো খবর শুনে
ছুটছে ডালে ডালে ।

কুমিরকাকা খেলছে ক্যারাম
ঘরের ভিতর বসে;
বাচ্চা দুটো করছে লড়াই

বুকটা ঘসে ঘসে ।