অঙ্কের নাম্বার
কবি কালীশঙ্কর দাস
(This poem was
published in 'Abrittir Charra O Kobita'[2012]- written by Kali Sankar Das)
মা বললেন টুকাই, তুই অঙ্কে পেলি কত?
ব্লল টুকাই, আর এক হলেই একশ হয়ে যেত ।
তবে কেন কাঠ হয়েছিস ভয়টা কিসের তোর,
নিরানব্বই আমার কাছে অনেক বড় স্কোর,
বল্লে টুকাই ভুল বুঝেছ মনটা তো তাই ক্ষুন্ন,
অঙ্কে আমি স্কোর করেছি দু’দুখানা শূন্য ।।