Pages

Thursday, July 9, 2015

'Nonta Bhuter Bonta' From 'Abrittir Charra O Kobita'[2012] By Kali Sankar Das | 'নোনতা ভূতের বোনটা' - কবি কালীশঙ্কর দাস

নোনতা ভূতের বোনটা

কবি কালীশঙ্কর দাস

(This poem was published in 'Abrittir Charra O Kobita'[2012]- written by Kali Sankar Das)

নোনতা ভূতের মনটা ভাল
বোনটা ভীষণ পাজি;
দিদির মত ভদ্র হতে
একবারে নয় রাজি ।

ভূতের দেশের কায়দা-কানুন
কিছুই মানে না;
কোনটস ভালো কোনটা খারাপ
কিছুই জানে না ।


গটমটিয়ে হাঁটবে সোজা
চশমা নাকে দিয়ে;
পণ করেছে করবেনা সে
ভূতের সুঙ্গে বিয়ে ।

চাকরি করা পাত্র যদি
মানুষ ভাল হয়;
ভাববে তখন বিয়ের কথা
নইলে বিয়ে নয় ।

নোনতা দিদি নোনতা খেয়ে
রাতের পরে রাত;
পায়নি ভাল পাত্র কোথাও
এখন মাথায় হাত ।

তোমরা যদি কাগজ খুলে
তেমন পাত্র পাও;
নোনতা দেবে লক্ষ টাকা

খবর যদি দাও ।