কুনোব্যাঙের ছোড়দি
কবি কালীশঙ্কর দাস
(This poem was
published in 'Abrittir Charra O Kobita'[2012]- written by Kali Sankar Das)
ফর্সা হতে সাবান মাখে
কুনোব্যাঙের ছোড়দি;
কুয়োর জলে শ্যাম্পু ক’রে
খুব লেগেছে সর্দি ।
সর্দি লাগুক গর্মি লাগুক
ফর্সা হওয়া চাই;
ফর্সা হলেই মিলবে সুযোগ
যা হোক শষে ফর্সা হয়ে
বোম্বে গেল ব্যাঙ;
স্টেজের উপ্র নাচল ভাল
লম্বা লম্বা ঠ্যাং ।
ফিগার ভাল নাচও ভাল
বলল সুভাষ ঘাই;
নাক দিয়ে জল ঝরছে ব’লে
এখন সু্যোগ নাই ।।