Pages

Tuesday, July 7, 2015

'Obhab' From 'Abrittir Charra O Kobita'[2012] By Kali Sankar Das | অভাব - কবি কালীশঙ্কর দাস

অভাব

কবি কালীশঙ্কর দাস

(This poem was published in 'Abrittir Charra O Kobita'[2012]- written by Kali Sankar Das)

বাপ গিয়েছে কারখানাতে
মা গিয়েছেন মাঠে;
ভোরবেলাতে সবজি নিয়ে
ভাই গিয়েছে হাটে ।

পুঁটি এখন পরের বাড়ি
মাজছে বসে বাসন;
পান থেকে চুন খসলে মালিক
করছে ওকে শাসন ।

বোনটি নাকি এই বোশেখে
পা দিয়েছে আটে;
সে-ও বসে নাই, পাশের বাড়ির
ফাই ফরমাস খাটে ।

খাটতে খাটতে পাঁচজনে প্রায়
ওষ্টাগত প্রাণ;
অভাব থেকে তাও যে ওরা

পায় না পরিত্রান ।।