ভাল ছেলে
কবি কালীশঙ্কর দাস
(This poem was
published in 'Abrittir Charra O Kobita'[2012]- written by Kali Sankar Das)
সত্যি আমি যাই যদি মা উড়ে-
আকাশ বাতাশ ফূঁড়ে;
তোমরা আমায় বলবে না কেউ ভাল-
দুষ্টু বলে রাখবে দূরেদূরে ।
ইচ্ছে করে চাঁদের দেশে যাই-
চাদর মুড়ি দিয়ে;
চাঁদবুড়ি ঠিক আসবে আমার কাছে
যা চাই সবই নিয়ে;
স্বপ্নগুলো সত্যি হলে আমি
ফিরব তোমার কাছে;
তখন তুমি বলবে আমার খোকন
সবার চেয়ে ভাল;
তারপরে ঠিক মশাল হাতে নিয়ে
জ্বালতে যাব আলো ।।