মা যদি তুই
কবি কালীশঙ্কর দাস
(This poem was
published in 'Abrittir Charra O Kobita'[2012]- written by Kali Sankar Das)
মা যদি তুই স্বাধীন তবে
একটা কথা শুধাই;
বলতে পারিস্ লক্ষটা পেট
জ্বলছে কেন ক্ষুধায় ?
মা যদি তুই স্বাধীন তবে
একটা কথা শোন;
আমরা কেন বন্দি হয়ে
পড়ছি সারাক্ষণ ?
মা যদি তুই স্বাধীন তবে
প্রশ্ন করি তোকে;
মাথার থেকে ঘাম ঝরিয়ে
মরছে কেন লোকে ?
মা যদি তুই স্বাধীন তবে
কিসের ছবি আঁকিস ?
দুঃখ এবং কষ্ট দেখেও
চুপটি বসে থাকিস ।
মা যদি তুই স্বাধীন তবে
থাকিস না আর বসে;
নইলে পরে লক্ষ তারা
যাবেই যাবে খসে ।।