রবিঠাকুর
কবি কালীশঙ্কর দাস
(This poem was
published in 'Abrittir Charra O Kobita'[2012]- written by Kali Sankar Das)
রবিঠাকুর রবিঠাকুর
ফুলের মতন নাম;
সুবাসটো তার ছড়িং গেল
শহর থেকে গ্রাম ।
গ্রাম খানা সেই অন্যেক দূরে
ভুবনডাঙার মাঠ;
মাঠের বুকে ছড়িং গেল
শিশুর সহজপাঠ ।
সহজপাঠের পাঠশালাটো
দ্যেখতে তোরা যাস্;
মাথার উপর খোলা আকাশ
পায়্যের লিচে ঘাস ।
উখানটোতেই রবিঠাকুর
ব্যোসে সারাক্ষণ;
দ্যেখতে দ্যেখতে কখন
আমার
হারিং গেল মন ।
তখন আমি ব্যোসে আছি
শান্তিলিকেতন;
রবিঠাকুর বুল্লে আমি
সুবার আপনজন ।
এমন মানুষ এমন ঠাকুর
কুথায় বল পাই;
মানুষ ঠাকুর বুল্লে আমি
তুদেরি গান গাই,
আমি তুদেরই গান গাই ।