কচিদল
কবি কালীশঙ্কর দাস
(This poem was
published in 'Abrittir Charra O Kobita'[2012]- written by Kali Sankar Das)
আমরা কচিদল
আমরা দেশের বল
আলোর মত আমরা জাগি আমরা শতদল ।
আমরা কিশলয়
আমরা করি জয়
শত্রু নিপাত করতে পারি একটুও নাই ভয় ।
আমরা কচিপাতা
নেইকো হিসেব খাতা
দেশের জন্য লড়তে পারি দেশ আমাদের মাতা
।
আমরা উত্থল
উচ্ছল উজ্জ্বল
ঊষার আলো আনব ডেকে আমরা ধরাতল ।।