Pages

Monday, July 13, 2015

'Machh Mobile' From 'Abrittir Charra O Kobita'[2012] By Kali Sankar Das | 'মাছ মোবাইল' - কবি কালীশঙ্কর দাস

মাছ মোবাইল

কবি কালীশঙ্কর দাস

(This poem was published in 'Abrittir Charra O Kobita'[2012]- written by Kali Sankar Das)

ভেটকি মাছের ঐ ভোডাফোন
ম্যেসেজ দিল রুই;
রুই লিখেছে সাগর যাব
যাস্‌ যদি রে তুই ।

মৃগেল ছিল দিঘির জলে
বুক পকেটে টাটা;
হঠাৎ দেখে সেটখানা নাই
পকেটখানা কাটা ।


কই ধরেছে বি.এস.এন.এল
দেখছে মাগুর পাশে;
কান্ড দেখে একশ পুঁটি
ফিক্‌ফিকিয়ে হাসে ।

কাতলা মাছে কাল নিয়েছে
প্রিপেড রিলায়্যান্স;
সেটটা কানে লাগিয়ে ধ’রে
দিচ্ছে খালি ড্যান্স ।

ইলিশ রেগে বল্লে আমার
ছেলেটা রাস্‌কেল;
টোটো ঘোরে সঙ্গে নিয়ে

আমার এয়ারটেল ।।