নাকের ডাক
কবি কালীশঙ্কর দাস
(This poem was
published in 'Abrittir Charra O Kobita'[2012]- written by Kali Sankar Das)
নাক ডাকিয়ে রাত্রে ঘুমান
মুক্তারামের মামী,
নাকের বহর এমন মামীর শব্দ
ঊর্ধবগামী ।
মামার নাক তো ঘরর্ ঘরর্
মামীর চেয়েও জোরে,
অবস্থাটা এমন কারুর ঘুম
ভাঙে না ভোরে ।
ডাক্তারেও হাল ছেড়েছেন
বন্ধ হয়নি ডাক,
ডাকটা শুনে মনেই হবে
বাজছে যেন ঢাক ।
সেদিন হঠাৎ মুক্তারামটা
খবর পেয়ে এসে,
নাকের ভিতর লাগিয়ে দিলে
সাইলেন্সার শেষে ।
সেদিন থেকে মামা-মামীর
বন্ধ নাকের ডাক,
রাতের বেলায় আর বাজে না
ড্যাং কুর্ কুর্ ঢাক ।।