তারার দেশে
কবি কালীশঙ্কর দাস
(This poem was
published in 'Abrittir Charra O Kobita'[2012]- written by Kali Sankar Das)
আচ্ছা যদি এমন হত নীলপরীদের
সাথে,
ঘুরতে পেতাম উড়তে পেতাম সুদূর
আকাশ ছাতে ।
দেখতে পেতাম কালপুরুষের তীরধনুটি
হাতে,
কেমন করে কোন সে বনে শিকার
ধরে রাতে ।
সাতটা ঋষির কুটির ছুঁয়ে
সবুজ পাতায় পাতায়
নীল আকাশের আদর মেখে
আশিস নিতেম মাথায় ।
আর যে বসে উত্তরে ঐ ধীর
সে ধ্রুবতারা,
শান্ত হবার শিক্ষা দিয়ে
মনকে দিত নাড়া ।
অরুন্ধতির আঁচলখানি
দেখতে পেতাম যদি,
তার কাছে ঠিক পৌঁছে
যেতাম সাঁতরে আকাশ নদী ।
ওখান থেকে দিতেম পাড়ি
সন্ধ্যাতারার দেশে,
তারপরে ঠিক ঘুমিয়ে যেতাম
মায়ের কাছে এসে ।।