Pages

Monday, July 13, 2015

'Vuter Sansar' From 'Abrittir Charra O Kobita'[2012] By Kali Sankar Das | 'ভূতের সংসার' - কবি কালীশঙ্কর দাস

ভূতের সংসার

কবি কালীশঙ্কর দাস

(This poem was published in 'Abrittir Charra O Kobita'[2012]- written by Kali Sankar Das)

একটা ভূতের সাতখানা বউ একটা রাঁধে ভাত,
একটা কুঁড়ে কাজ করেনা লম্বা লম্বা বাত ।
একটা খুবই ফর্সা বলে অহংকারের ডিপো,
একটা আবার ভীষণ মোটা মস্ত যেন হিপো ।

একটা কালো ভীষণ ভালো আচার ব্যবহারে,
ভূতটা এমন বে-আক্কেলে ওকেই দেখতে নাড়ে ।
একটা এমন লম্বা যেন একপায়ে তালগাছ,
রাতদুপুরে ভূতকে দেখায় পপ্‌ ডিস্‌কো নাচ ।
সাত নম্বর এমন বেঁটে লম্বাতে তিন ফুট,
আদর করে ভূতটা ডাকে কই গো লিলিপুট ।
সাতখানা বউ সাত রকমের ধারা,

কান্ড দেখে খিলখিলিয়ে হাসছে ভূতের পাড়া ।।