মেনি হবে মাস্টার
কবি কালীশঙ্কর দাস
(This poem was
published in 'Abrittir Charra O Kobita'[2012]- written by Kali Sankar Das)
মেনি হবে মাস্টার
হাতে চক ডাস্টার
চশমাটা নাকে দিয়ে খোঁজ করে নাস্তার ।
চিলেকোঠা বাস তার
নাই বি.টি
পাশ তার
সাক্ষর করবেই পথশিশু রাস্তার ।
আসনটা ঘাস তার
মিঠে মিঠে ভাষ তার
দুষ্টুমি করলেই গালে দেবে ঠাস্ তার ।।