Pages

Monday, October 28, 2013

'Swadhilata'- By Kali Sankar Das from 'Abrittir Charra O Kobita' - স্বাধীলতা - কবি কালীশঙ্কর দাস




স্বাধীলতা
কবি কালীশঙ্কর দাস
(This poem was published in 'Abrittir Charra O Kobita'[2012] 
written by Kali Sankar Das)

স্বাধীলতা সেটো কি জিনিস বাপু
খায় নাকি গায়ে মাখে?
বাবু খালি লয় পথে ঘাটে
আমি শুধোলোম যাকে তাকে ।

স্বাধীলতা সেটো কি জিনিস বাপু
গায়ে মাখে লাকি খায়?
আজো বাপু সেই উত্তরটুকু
মুখে কেউ বলে নাই ।

না বলুক তাতে আসে যায়নাকো
প্রশ্ন ছাড়েনা পিছু;
কিন্তু সেকথা আগুন বৃষ্টি
বটে তো একটো কিছু।

আগুন বৃষ্টি নাই যদি হয়
তবে কি তুফান ঝড়;
যাই হোক সেটো তুরাই আজকে
মানে খুঁজে বের কর।

মানেটো আমার মানেটো তুমার
মানেটো সুবার জেনো;
তিন খানা রঙ পতাকার বুকে
তুমরা কি সেটো চিনো?

আমি বাপু শুধু পতাকাটো চিনি
চেপে ধরি ওটো বুকে;
চেপে ধরে ওটো মুনে মুনে বলি
মরি যেন মহাসুখে।

মরণের আগে তুমাদেরও বলি
বাবুদেরও বলি সাথে;
স্বাধীলতা মানে এবার পেঁয়েছি
খুঁজে খুঁজে দিনে-রাতে।

স্বাধীলতা মানে ছিট্যেব্যাড়া ঘর
মাথাতে খড়ের ছাত;
আর সেই ছাতে প্রতিদিন পাত্যে
দুব্যালা দু-মুঠো ভাত;
আমার দুব্যালা দু-মুঠো ভাত।।